ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্থিক খাতসহ অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়নের ইঙ্গিত সরকারের নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী রাজপথে আন্দোলনের স্মৃতি আর নেতাদের সঙ্গে ছবি, কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারে না পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য: পদে পদে হয়রানির শিকার রোগীরা উৎপাদন সক্ষমতার  নামে বিপর্যয়:  ৭ বছর ভর্তুকি বেড়েছে প্রায় ৬৩৩ শতাংশ ২,২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আবারও ট্রাইব্যুনালে বিএনপি চীন সফরে ট্রাম্প: মধ্যপ্রাচ্য যুদ্ধ, বাণিজ্য ও ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

সিরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চায় চীন: শি জিনপিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চীনের হাংজু শহরে বৈঠক করেছেন। তারা দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সম্পাদনের কথা জানান।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চীনের হাংজু শহরে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সম্পাদনের কথা জানিয়েছেন।

শুক্রবার যৌথভাবে চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে বলেছেন, চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, বিদেশি হস্তক্ষেপ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সিরিয়ার অবস্থানকে সমর্থন করে বেইজিং। এ সময় বাশার আসাদ সিরিয়ার দুর্দিনে সেদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।

চীনের প্রেসিডেন্ট যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পুনর্গঠন কাজে সহযোগিতা করারও ঘোষণা দিয়েছেন।

১২ বছর আগে সিরিয়ায় উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বর্বরতা শুরু হয়। সে সময় আমেরিকা যখন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করছিল তখন চীন দামেস্কের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়। এরপর সিরিয়ার প্রেসিডেন্টের সফর অনুষ্ঠিত হলো।

দুই নেতা এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এই সাক্ষাৎ করেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শুক্রবার যৌথভাবে চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা চাইছেন আসাদ। ২০০৪ সালের পর এটিই ছিল আসাদের প্রথম চীন সফর।

অপরদিকে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ বাধার পর মধ্যপ্রাচ্যের বাইরের কোনো দেশের মধ্যে চীন অন্যতম যেখানে আসাদ সফর করেছেন। গৃহযুদ্ধে দেশটিতে ৫ লাখের বেশি লোক প্রাণ হারিয়েছে এবং বাস্তুহারা হয়েছে আরও কয়েক লাখ বাসিন্দা। এছাড়াও দেশটির অবকাঠামো ও শিল্প ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চায় চীন: শি জিনপিং

আপডেট সময় : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩