ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজরা জেয়া ও মাসুদ বিন মোমেনের বৈঠক

ভয়েস ডিজিটাল ডেস্ক

উজরা জেয়া-মাসুদ বিন মোমেনের মধ্যকার বৈঠকে ফের বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মার্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) বাংলাদেশ সময় মঙ্গলবার বিষয়টি উজরা জেয়া নিজেই নিশ্চিত করেছেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের (পররাষ্ট্র) সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ কথোপকথন হয়েছে।

পোস্টে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করতে ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টির প্রশংসা করা হয়।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিলেন উজরা জেয়া। ওই সফরে বহুল আলোচিত মার্কিন এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু-ও তার সঙ্গে ছিলেন।

সে সময় অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অর্থাৎ সত্যিকারের একটি নির্বাচন আয়োজনের স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছিলেন মার্কিন আন্ডার সেক্রেটারি। তিনি এবং লু এমন নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করে গেছেন যাতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৪:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩