ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

৩০০ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্রের হোতা চীনা নাগরিক ‘চেন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি : সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা নাগরিক কেভিনের ৯ সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি

ভয়েস ডিজিটাল ডেস্ক

৪০ বছর বয়সের ধূর্ত চীনা নাগরিক কেভিন চেন। তিনি একটি প্রতারণা চক্রের মূল হোতা বা পাণ্ডা। অবশ্য তাকে সিআইডি জালে আটকানো না গেলেও তার প্রতারণা চক্রের ৯ সদস্যকে পাকড়াও করেছে সিআইডি। চেন পালিয়ে যায়।

চেন প্রতারণা চক্রের হোতা কেন?

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তথা অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, চেন ‘বরগাটা’ অ্যাপ খুলে মানুষকে প্রতারণা করে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছেন!

কিভাবে?

সিআইডি জানায়, বরগাটা অ্যাপ খুলে সেখানে ১০ হাজার টাকা বিনিয়োগ করে দৈনিক ৮০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আয় করার লোভাতুর বিজ্ঞাপন দেয়।

এই বিজ্ঞাপন দেখেই সহজ-সরল অনেকে আকৃষ্ট হয় এবং চীনা নাগরিক চেনের ওপর ভরসা রেখেই টাকা জমা করতে থাকে।

এমনিভাবে মানুষের সরলতাকে পুজি করে মাত্র ৬ মাসে ৩০০ কোটি টাকা হাতিয়ে হাওয়ায় মিলিয়ে যায় চেন।

এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে মাঠে নামে সিআইডি। প্রতারক গোষ্ঠীর হোতা এক চীনা নাগরিকসহ ১২ জনকে শনাক্ত করে। যাদের ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিআইডি।

সিআইড তদন্তে নেমে জানতে পারে, মুঠোফোনে আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের (এমএসএফ) ‘মার্চেন্ট’ অ্যাকাউন্টে মাত্র ১৪ দিনে ২৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

এমন অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে সিআইডির জানতে পারেন, এ বি সিদ্দিকীর (যিনি একাউন্ট খোলার এক মাস আগে মারা যান) জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্টটি খোলা হয়েছে।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে ‘টিএনএস’ ও ‘বরগাটা’ নামে দুটি অ্যাপ বানিয়ে মোট ৯৯১ ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কেভিন ও তার সহযোগীরা।

সফটওয়্যার ব্যবসার নামে কেভিন বিভিন্ন অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান খুলে প্রতারণা করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩০০ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্রের হোতা চীনা নাগরিক ‘চেন’

আপডেট সময় : ০৭:৪৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩