ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

সাঁজোয়া ট্রেন নিয়ে রাশিয়ায় গেলেন কিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যক্তিগত সাঁজোয়া ট্রেন রাশিয়ার সীমান্ত অতিক্রম করেছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কিমের ট্রেন রাশিয়ায় প্রবেশ করেছে।

জাপানের সংবাদমাধম জেএনএন রুশ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, কিম জং উন রাশিয়ার সীমান্ত স্টেশন খাসানে পৌঁছেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমর্স্কি ক্রাই অঞ্চলের স্টেশনে কিমের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আসন্ন দিনে অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং বৈশ্বিক পরিমণ্ডলের পরিস্থিতি নিয়ে হবে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতেই রাশিয়ায় গেছেন কিম। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র দেবে উত্তর কোরিয়া-এমনই অভিযোগ করেছে বাইডেন প্রশাসন।

এ নিয়ে দেশটি ইতিমধ্যে উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে। রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে কিমের দেশের ওপর নিষেধাজ্ঞাসহ নানা পরিণতি ভোগ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :