ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

ভারতের পর চাল রপ্তানিতে মিয়ানমারের বিধিনিষেধ আরোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের পর অপর প্রতিবেশী মিয়ানমার অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। মিয়ানমার রাইস ফেডারেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২০ জুলাই বাসমতী ছাড়া সব ধরনের চাল রপ্তানি বন্ধ করে দেয় বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত।

মিয়ানমার রাইস ফেডারেশনের কর্মকর্তা রয়টার্সকে বলেন, চলতি মাসের শেষ দিক প্রায় ৪৫ দিনের জন্য চাল রপ্তানি বন্ধ থাকবে। আমরা সাময়িক সময়ের জন্য চাল রপ্তানি সীমিত করব। দেশের বাজারে চালের দাম বাড়তে থাকায় কর্তৃপক্ষ রপ্তানিতে লাগাম টানার কথা জানান।

মিয়ানমার বিশ্বের পঞ্চম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর থেকে দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, মিয়ানমার প্রতিবছর গড়ে ২০ লাখ টন চাল রপ্তানি করে থাকে।

বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে চাল রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। দেশটির এ সিদ্ধান্তে বিশ্ববাজারে চালের সরবরাহ ১ কোটি টন বা ২০ শতাংশ কমেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :