ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা মিয়ানমারে দুটো ব্যাংকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের পরামর্শ যুক্তরাষ্ট্রের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা মিয়ানমারে দুটি ব্যাংকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের থাকা দুটি অ্যাকাউন্ট বন্ধ করতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক দুটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের বেশিরভাগই হয়ে থাকে সোনালী ব্যাংকের মাধ্যমে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশের বিদেশ মন্ত্রকে চিঠি দিয়ে ব্যাংক দুটিতে সোনালী ব্যাংকের হিসাব বন্ধের আবেদন জানায়। ৩ আগস্ট বিদেশ মন্ত্রক সোনালী ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়।

মিয়ানমারের ব্যাংক দুটিতে সোনালী ব্যাংকের ‘নস্ট্রো অ্যাকাউন্ট’ রয়েছে এবং সেখানে বেশ কিছু বৈদেশিক মুদ্রাও জমা রয়েছে। জানা গেছে, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংকে সোনালী ব্যাংকের ১৭ হাজার ডলার জমা রয়েছে। আর মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকে রয়েছে ২ লাখ ডলার।

অপরদিকে মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংকের ১ লাখ ডলার এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ১ মিলিয়ন ডলার জমা রয়েছে সোনালী ব্যাংকে।

সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, টাকাগুলো জব্দ অবস্থায় রয়েছে। তা তুলতে বা স্থানান্তর করতে পারছে না সোনালী ব্যাংক। গত জুন মাসে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বুধবার সংবাদমাধ্যমকে বলেন, হিসাবগুলোতে আপাতত কোনও লেনদেন হচ্ছে না। প্রাথমিকভাবে দুই ব্যাংকের টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের কথা ভাবা হলেও নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখনও সুস্পষ্ট সিদ্ধান্ত জানায়নি।

অবশ্য মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিসর তেমন বড় নয়। মিয়ানমার থেকে বাংলাদেশ কাঠ, হিমায়িত মাছ, আদা, পেঁয়াজ, সুপারি, উলের ঝাড়ু, নারকেল, আচার, শুঁটকি, বেত, তেঁতুলের বিচি, ডাল, ছোলা ইত্যাদি আমদানি করে থাকে। অপরদিকে বাংলাদেশ থেকে মিয়ানমারে রফতানি হচ্ছে আলু, গেঞ্জি, বিস্কুট ও প্লাস্টিক পণ্য।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে মিয়ানমারে ৩.৯ মিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে মিয়ানমার থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রায় ১৩ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :