ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

বাংলাদেশের ক্রিকেটে সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় সৌদি আরব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ৪১২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

সৌদি ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল বুধবার রিয়াদে সৌদি আরবে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে এক বৈঠকে মিলিত হয়েছে বলেছেন,  বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় সৌদি আরব।

প্রিন্স সৌদ বিন মিশালের আগ্রহের প্রেক্ষিতে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, বাংলাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা এবং এ খেলায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি সক্ষমতা রয়েছে। বাংলাদেশের টি-টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথা ও সফলতার বিষয় উল্লেখ করে আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান।

প্রিন্স মিশাল সৌদি আরবে ক্রিকেটকে এগিয়ে নিতে তার বিভিন্ন মেয়াদী পরিকল্পনার কথা ব্যক্ত করলে তা বাস্তবায়নে বাংলাদেশ কিভাবে সৌদি আরবকে সহযোগিতা করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সৌদি ক্রিকেট ফেডারেশনকে বাংলাদেশ সফর ও সরেজমিনে ক্রিকেটীয় পরিবেশ, প্রশিক্ষণ, ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

আর ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে ক্রিকেট বিষয়ে দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সৌদি ক্রিকেট ফেডারেশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। তিনি ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা তুলে ধরেন। প্রিন্স সৌদ বিন মিশাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে তথ্যচিত্র দেখে তার মুগ্ধতার কথা ব্যক্ত করেন।

এরসময় সৌদি ক্রিকেট ফেডারেশন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিভিন্ন ক্রিকেট ইভেন্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করে। এ ছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ, টেলেন্ট হান্ট, ক্রিকেট প্রতিযোগিতাসহ নানা বিষয় আয়োজনের বিষয় উল্লেখ করে সৌদি ক্রিকেট ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের ক্রিকেটে সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় সৌদি আরব

আপডেট সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩