ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তিন মিলিয়ন ডলার দেবে কোরিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঢাকার কোরিয়ান দূতাবাস জানিয়েছে, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশে থাকা রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউনিসেফের মাধ্যমে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তিন মিলিয়ন ডলার দেবে।

বুধবার ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস রোহিঙ্গাদের জন্য এ সহায়তার ঘোষণা দেয়। দক্ষিণ কোরিয়া ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ট সহযোগিতায় আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য বছরে গড়ে তিন থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া অব্যাহত রেখেছে।

জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) সমর্থনে এলপিজি, শিক্ষা ও খাবারের ব্যবস্থাসহ গত ছয় বছর ধরে কোরিয়ার অর্থায়ন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। কোরিয়া বলছে, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপকে সমর্থন করে দক্ষিণ কোরিয়া। দেশটি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন সমর্থন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :