ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ২৪৪ বার পড়া হয়েছে

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়েশা নূর, কুমিল্লা

ইচ্ছে মাফিক কাঁচামরিচ বিক্রির অভিযোগে কুমিল্লার একাধিক বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার কুমিল্লা শহরের রাজগঞ্জ ও নিউমার্কেট এলাকার কাঁচামরিচ ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালানো হয়।

এসময় ক্রেতা-বিক্রেতাদের সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালানো হয়। ব্যবসায়ীদের ভাউচার যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম নিয়ে বেলা ১১টায় শহরের বাজারে এই অভিযান চালানো হয়। তাতে সাধারণ ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে আসে।

দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখায় চৌধুরী স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জরিমানা

আপডেট সময় : ০৮:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩