ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

এক রাতেই বয়স কমল দুই বছর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

এক রাতেই দুই বছর পর্যন্ত বয়স কমে গেল তাদের। ‘বয়স গণনা পদ্ধতিতে’ পরিবর্তন আনার কারণে ৫ কোটি ১০ লাখ মানুষের বয়স এভাবে কমে যায়।

জানা গেছে, বয়স গণনার ক্ষেত্রে বিশ্বেজুড়ে সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ছিল তারা। অবশেষে নিজস্ব পদ্ধতি ব্যবহার করত। বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলিয়ে এখন বৈশ্বিক পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ান সরকার।

বয়স নির্ণয়ের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়, তা হলো একটি শিশু জন্মের দিন থেকে পরবর্তী বছরের একই দিনে এক বছর ধরা হয়।

কিন্তু কোরিয়ান পদ্ধতিতে, জন্মের পরপরই এই শিশুকে এক বছর বয়সী শিশু হিসেবে ধরা হয়। আর প্রতি বছরের ১ জানুয়ারি বছরের সঙ্গে নতুন করে এক বছর যুক্ত হয়।

এছাড়া বয়স নির্ণয়ের ক্ষেত্রে ক্যালেন্ডার পদ্ধতিও ব্যবহার করে দেশটি। এই পদ্ধতিতে, যখন একটি শিশুর জন্ম হয়, সেদিনকে আন্তর্জাতিক পদ্ধতির মতোই শূন্য দিন হিসেবে ধরা হয়। কিন্তু যখন শিশুর জন্মের পর প্রথম ১ জানুয়ারি আসে, সেদিন তার বয়সের সঙ্গে ১ বছর যুক্ত করা হয়।

কোরিয়ান বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বুধবার থেকেই নতুন পদ্ধতি কার্যকর করা হয়েছে। এখন থেকে বিচারিক এবং প্রশাসনিক সবক্ষেত্রে কোরিয়ানদের বয়স আন্তর্জাতিক পদ্ধতিতে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য