ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

সায়ন্তিকার কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৪৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনন্দিনী

গৃহস্থ বিষাদটুকু কাচিয়ে রেখে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছি ۔۔۔
গৃহত্যাগী সন্ধ্যেগুলো ততক্ষণে রাজনন্দিনীর শরীরে আড়মোড়া ভাঙছে ,
রাতের যুদ্ধ সেরে কবিতার কাছে ফিরে এসে দেখি ۔۔۔
জোৎস্নায় ভিজে যাচ্ছে উরু , মেদহীন তলপেটে জমে আছে রক্ত , ঠোঁটে উদাসীন বসন্ত !

আমার নিঃশ্বাস পড়ে বইমেলার চারশো তিরান্নবই নম্বর সংসারে ,
বর্বর সভ্যতার নিচে চলে গ্যাছে আরও একটা সংকলিত প্রচ্ছদ ,
মৃত শহরে তুমি মহামারীর মতো তীব্র হয়ে উঠেছো ,
মানুষের মতো দেখতে হয়েছে গাছেরা !

অথচ তুমি কোনো গর্ভবতী নদী না , তোমার কলমের নিবের আঁচড়ে ক্ষতবিক্ষত হয় অরণ্যের অন্ধকার ,
ঈশ্বরের সাত কোটি চোখ গিলে খেয়ে নিয়েছে পৃথিবীর সব আলো !

তুমি কেবল কথা দিয়েছিলে ۔۔۔
আমাকে স্বাধীনতা দেবে ,আমাকে তুমি টেনে নিয়ে যাবে কুরুক্ষেত্র পর্যন্ত ,
আমাকে এনে দেবে নারীত্ব ,
আমার জন্য তুমি লিখবে অনন্তের পথ !

“রাজনন্দিনী” ‘র মধ্যে আমি জেগে উঠি ۔۔۔
কেবলই আরও একটা কবিতার অপেক্ষায় ,
অথচ আজও বুঝিনা কবেই য্যানো
সবুজ শাড়ির ভাঁজ আর টেরাকোটার চশমার মাঝখানে আমি একটা মহাশূন্য এঁকেছি !!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সায়ন্তিকার কবিতা

আপডেট সময় : ০৮:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩