ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

Kasturi Saha : কস্তুরী সাহার কবিতা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ৩৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছুঁয়ে যেতে পারি

তোমার অন্তর ছুঁয়ে যেতে পারব না
তবে তোমার মন ছুঁয়ে যেতে পারি।
সুরেলা নয়নে চেয়ে দেখি যখন
তুমি অন্তরকে শক্ত ক’রে বেঁধে রাখ
তবু তার ঘ্রাণ টুকু শুঁষে নিতে পারি
তাই তোমার মন ছুঁয়ে যেতে পারি।
নরম চেখের আলোয় মাটি ভেজার শব্দ
পেয়েছোকি কখনো,অন্তরের অন্তঃপুরে?
আমি যাযাবর হ’য়ে ফিরেছি কতদিন
যখন তোমার ফল্গুধারা বইছে অন্তরে!
প্রথম প্রকাশ না জানি কত দূরে বিলীন
তবু তার সুবাসে আমার অন্তর ছুঁয়ে যাও,
আমার উদাস কথামালায় বনজঙ্গলের মেলা
অনায়াসে তাই তোমার মন ছুঁয়ে দিতে পারি
সকল দেওয়ালের পাশে ফিসফাস শব্দ কিছু
ভেসে ভেসে কানে এসে করে প্রথম প্রকাশ,
তোমার অন্তর রুদ্ধ তবু রিক্ত নয় জানি
তাই সকল নির্বাক কল্পনা সত্যি করে ফেলি।
পারকি সকল ধুলোমাখা জঞ্জালমাঝে খুঁজতে
নতুন কোন সূর্য, আলোকময় কোন পৃথিবী?
আমি কত যুগ ধরে সাগর দেখতে চেয়েছি
তাই অনায়াসে আমি তোমার মন ছুঁতে পারি,
সাগরের নোনা জলে অবগাহনে তৃপ্তি পেতে পারি
তবু তোমার অন্তর ছুঁয়ে যেতে পারিনা।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Kasturi Saha : কস্তুরী সাহার কবিতা 

আপডেট সময় : ০৭:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২

ছুঁয়ে যেতে পারি

তোমার অন্তর ছুঁয়ে যেতে পারব না
তবে তোমার মন ছুঁয়ে যেতে পারি।
সুরেলা নয়নে চেয়ে দেখি যখন
তুমি অন্তরকে শক্ত ক’রে বেঁধে রাখ
তবু তার ঘ্রাণ টুকু শুঁষে নিতে পারি
তাই তোমার মন ছুঁয়ে যেতে পারি।
নরম চেখের আলোয় মাটি ভেজার শব্দ
পেয়েছোকি কখনো,অন্তরের অন্তঃপুরে?
আমি যাযাবর হ’য়ে ফিরেছি কতদিন
যখন তোমার ফল্গুধারা বইছে অন্তরে!
প্রথম প্রকাশ না জানি কত দূরে বিলীন
তবু তার সুবাসে আমার অন্তর ছুঁয়ে যাও,
আমার উদাস কথামালায় বনজঙ্গলের মেলা
অনায়াসে তাই তোমার মন ছুঁয়ে দিতে পারি
সকল দেওয়ালের পাশে ফিসফাস শব্দ কিছু
ভেসে ভেসে কানে এসে করে প্রথম প্রকাশ,
তোমার অন্তর রুদ্ধ তবু রিক্ত নয় জানি
তাই সকল নির্বাক কল্পনা সত্যি করে ফেলি।
পারকি সকল ধুলোমাখা জঞ্জালমাঝে খুঁজতে
নতুন কোন সূর্য, আলোকময় কোন পৃথিবী?
আমি কত যুগ ধরে সাগর দেখতে চেয়েছি
তাই অনায়াসে আমি তোমার মন ছুঁতে পারি,
সাগরের নোনা জলে অবগাহনে তৃপ্তি পেতে পারি
তবু তোমার অন্তর ছুঁয়ে যেতে পারিনা।।