ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ ও অবাস্তব প্রত্যাশার ফল  ইরান চুক্তি যুদ্ধবিরতি চুক্তিতে নতুন মোড় দশকের বৈরিতার পর সমঝোতা নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ অভিযোগে চাকরি হারালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি আলোচনার মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা দুই দেশেরই দায়িত্ব: ডুজারিক ঢাকায় যানজটে প্রতিদিন নষ্ট প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা, আর্থিক ক্ষতি ১৩৯ কোটি টাকা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আইনের জালে পুলিশ দম্পতি অসহায় গৃহকর্মীর ওপর নিষ্ঠুর নির্যাতন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ আহরণ, জরিমানা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ইলিশ রক্ষায় চার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। মা ইলিশ রক্ষায় নদ-নদী সমন্বিত বাহিনীর বিশেষ অভিযান চলছে। নিষেধাজ্ঞা অমান্যকারীকে অর্থ, জেল বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

বাগেরহাটের শরণখোলায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞার চোরাগোপ্তাভাবে নদীতে মাছ ধরার সময় ভ্রাম্যমাণ আদালত ইলিশ বোঝাই একটি ট্রলার আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা

(ইউএনও) খাতুনে জান্নাত নেতৃত্বে অভিযানকালে ট্রলারটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকাল নাগাদ অভিযানকালে ফিশিং ট্রলারে ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া

যায়। সাগর থেকে ফিরতে দেরি হওয়ায় মাছসহ ট্রলাটি উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় অবস্থান করছিল।

শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সংবাদমাধ্যমকে জানান, সোমবার মধ্যরাতে তার অফিস সহকারী মনোতোষ আরিন্দা ও শরীফ আহমেদ জোয়াদ্দার

বলেশ্বর নদে টহল দিচ্ছিলেন। এসময় গাবতলা ঘাটে ট্রলারটি দেখে তাদের সন্দেহ হয়। এসময় তল্লাশি করে মাছ পাওয়ায় ট্রলার ও মাছ জব্দ করে মৎস্য বিভাগের হেফাজতে নেওয়া হয়। এরপর

মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। ট্রলারটির মালিক দক্ষিণ সাউথখালী গ্রামের আলম হাওলাদার। ট্রলারে ছোট-বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ছিল। পরে মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ আহরণ, জরিমানা

আপডেট সময় : ০৯:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১