ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা

সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি দেবে সরকার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ৩৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিপুল সংখ্যক রেমিটেন্স যোদ্ধা রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। এসব কর্মীদের অনেকেই ছুটিতে এসে করোনার কারণে আটকে যান। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক অবস্থায়

ফিরে এসেছে। সেখানে কর্মরত বাংলাদেশিরা ফিরতে শুরু করেছেন। সেখানে যেতে হলে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে।

বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কর্মস্থলে ফেরাতে বিমান বন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেন শেখ হাসিনা। মূলত প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে বিমানবন্দরে করোনা পরীক্ষার

‘আরটি-পিসিআর টেস্ট’ ব্যবস্থা করা হয়েছে। বিমান ছাড়ার ৬ ঘন্টা আগে গিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া যাবে। আর এজন্য ফি নির্ধারণ করা হয় ১৬০০ টাকা। এখন থেকে সেই ফি মেটাবে প্রবাসী কল্যাণ মন্ত্রক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শনিবার অপরাহ্নে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স পাঠায়। দেশের অর্থনীতিতে তাদের অবদান

অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য ধার্যকৃত ১৬০০ টাকা সরকার পরিশোধ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি দেবে সরকার

আপডেট সময় : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১