ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

অদমনীয় বাংলাদেশ : একদিনে ৩০ লাখের উর্ধে টিকা প্রয়োগ

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগ্রহ

বাস্তবতার নিরিখে এটি সফলতার রেকর্ড। প্রতিটি ক্ষেত্রে এই সফলতাকে সঙ্গী করেই এগিয়ে চলছে অদমনীয় বাংলাদেশ। স্বাধীনতার পঞ্চাশ বছরে দাঁড়িয়ে আর্থ-সামাজিকসহ প্রতিটি ক্ষেত্রে যে অর্জন তা স্বীকৃত।

শনিবার সম্প্রসারিত ও নিয়মিত কার্যক্রম মিলিয়ে ৩০ লাখের উর্ধে মানুষকে টিকা দেওয়া হয়েছে। এটি যদি কোটি ছাড়িয়ে যেতো তাও অপ্রত্যাশিত কোন ঘটনা মনে হতো না অদমনীয় বাংলাদেশের ক্ষেত্রে।

অবশ্য এদিন রাতে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বার্তায় জানিয়েছে, গণটিকা শুরু দিনেই টিকা দেওয়া হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ ডোজ। এক্ষেত্রে দেশের যে পাঁচটি জেলার তথ্য সংবাদবার্তায়

উল্লেখ করা হয়নি তা হলো, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট। স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য হচ্ছে, এসব জেলার টিকা প্রয়োগের ক্ষেত্রে নারী-পুরুষ আলাদাভাবে উল্লেখ করা হয়নি। যার কারণেই তারা সংবাদবার্তায় পাঁচ জেলার তথ্য উল্লেখ

করেনি। তবে এই জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য যোগ করা হলে তাতে সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩০ লাখের উর্ধে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন।

টিকা প্রয়োগ কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ২৮৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন এবং

দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৩১৫ জন। তার মধ্যে রয়েছে, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

গণটিকা কার্যক্রমের প্রথম দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় চিন্তিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের অভিমত, এ ধরনের কার্যক্রম শুরুর আগে সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন ছিল। স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ তা করেনি।

২৫ বছর বা তার বেশি বয়সী মানুষদের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ছিলো উপচে পড়া ভিড়। বিশৃঙ্খলা রুখতে স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্যক্রম পরিচালনার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অদমনীয় বাংলাদেশ : একদিনে ৩০ লাখের উর্ধে টিকা প্রয়োগ

আপডেট সময় : ০৯:০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১