ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ হাজার ৩৬৪

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৬৪জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। এটিই এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০৪ জন। এ নিয়ে মৃত বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ২৭৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানানো হয়েছে।

ভয়ংকর রূপ নিয়েছে করোনা। বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। বিভিন্ন জেলায় লকডাউন ও বিধিনিষেধ জারি করে মহামারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু এর মধ্যেও ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। মোট সুস্থতার সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার সকাল ৬টা থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। এ সময় সারা দেশে গণপরিবহণ বন্ধ থাকবে। তবে পণ্যবাহী যানবাহন এবং রিকশা চলবে। পাশাপাশি বন্ধ রয়েছে সব ধরনের শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে। গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে। এ সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস।

রবিবার এসব বিধিনিষেধ উল্লেখ করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিধিনিষেধের মেয়াদ শেষে ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ হাজার ৩৬৪

আপডেট সময় : ০৭:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১