ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ এবার টেক্সটে রূপ নেবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ এবার টেক্সটে রূপ নেবে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়তই নতুন নতুন ফিচার উপহার দিয়ে আসছে তার ব্যবহারকারীদের। আর সেই ধারাবাহিকতায় হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এসেছে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট নামে নতুন একটি আপডেট ফিচার।

ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট নামে এই ফিচারটি ব্যবহার করে ব্যবহারকারীরা যেকোনোও ভয়েস নোটকে টেক্সটে রূপান্তর করে পড়তে পারবেন। ফলে যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লেখ্য রূপ দেখে নিতে পারবেন ইউজাররা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নয়া ফিচার নিয়ে এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে।

তবে এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে- এতে কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেই টেক্সট করা যাবে। জানা গেছে, এখনও পর্যন্ত ৫টি ভাষা ব্যবহার করা যাচ্ছে। হিন্দি, ইংরেজি, রুশ, স্প্যানিশ ও পর্তুগিজ। ভবিষ্যতে আশা করা যাচ্ছে যে, বাংলা বা অন্য স্থানীয় ভাষাও ব্যবহার করা যেতে পারে।

ফিচারটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আইফোন বিটার আপডেটে নতুন ফিচারটির দেখা মিলেছে। ওয়েবিটাইনফোর এক রিপোর্টের দাবি, এবার তা অ্যান্ড্রয়েডেও চালু করার কথা ভাবা হচ্ছে। আর সেজন্য ইউজারদের ১৫০ এমবি অ্যাপ ডেটা ডাউনলোড করে নিতে হবে। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের চেহারা দেবে নয়া ফিচার।

এছাড়া ইউজাররা ভয়েজ ট্রান্সক্রিপিংয়ের জন্য যখন নিজেদের মত ভাষা বেছে নিতে যাবে, তখন তাদের একটি প্যাকেজ ডাউনলো করে নিতে হবে। ভাষার প্যাকেজটি ব্যবহারকারীর ফোন, ট্যাবলেট, পিসিতে স্থানীয়ভাবে প্রতিলিপি প্রক্রিয়াকরণের অনুমতি দেবে। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশনও থাকবে, রিপোর্টে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভিডিও কলিং ফিচারটিরও আপডেট এনেছে মেটার মালিকানাধীন সংস্থাটি। যার ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ এবার টেক্সটে রূপ নেবে

আপডেট সময় : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪