ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ২৬৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এতথ্য জানান খালেদা জিয়ার চিকিৎসক প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী।

ডা. সিদ্দিকী বলেন, মঙ্গলবার যেহেতু বাসা থেকে হাসপাতালে আসতে কিছুটা দেরি হয়েছে, সেকারণে কতগুলো টেস্ট করা সম্ভব হয়েছে। বাকিগুলো বুধবার করা হবে। সব রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আগেও বলেছিলেন, করোনার ভয়ে ম্যাডামকে গত এক বছর বাসা থেকে বের করা যায়নি। সেজন্য ওনার কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি। এখন যেহেতু তিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন, এখন তাঁর পুরোনা কিছু অসুস্থতা বিষয়ও তারা পরীক্ষা করে দেখছেন।

খালেদা জিয়ার একটা থরো ইনভেস্টিগেশনের জন্য এখানে নিয়ে এসেছি জানিয়ে ডা. সিদ্দিকী বলেন, আমাদের দুটো উদ্দেশ্য একটা হলো কোভিডের সময় আমরা যে টেস্টগুলো করেছিলাম, সেগুলো ফের দেখা। আর বিশেষ করে আজকে তাঁর ১৯ দিন হয়ে গেছে। সেটা আমরা দেখবো যে উনি কেমন আছেন। এর পাশাপাশি আমরা আরও অনেকগুলো ইনভেস্টিগেশন করতে চাই।

আজ যেহেতু আসতে অনেক রাত হয়ে গিয়েছে। সব ইনভেস্টিগেশন একসঙ্গে করা অনেক জটিল। সেজন্য আমরা আজকে কিছু ইনভেস্টিগেশন করেছি এবং অস্থায়ীভাবে ভর্তি করে রেখেছি। আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। সে টেস্টগুলো বুধবার করবো। তারপর সব রিপোর্ট রিভিউ করে আবার বাসায় ফিরিয়ে নেওয়া হবে।

পরীক্ষা-নিরীক্ষাগুলো সম্পন্ন করতে খালেদা জিয়াকে দিন দু’য়েক হাসপাতালে থাকতে হতে পারে। তাঁর কোভিডের কোনো উপসর্গ নেই। তিনি ভালো রয়েছেন।

এর আগে ১০টানাগাদ এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় খালেদা জিয়াকে। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পরে জানানো হয় যে তাকে রাতে হাসপাতালেই রাখা হবে।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। ডা. এজেড এম জাহিদ হোসেন, ডা. মো. আল মামুন, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

আপডেট সময় : ১০:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১