ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষক ঐক্য ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত অভিন্ন ইতিহাসে গড়া অটুট বন্ধন: বাংলাদেশের জাতীয় দিবসে ভারতের আন্তরিক শুভেচ্ছা পদ্মায় ডুবলো ৪০ যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা! বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ বিদেশি ঋণ,যার ১০ বিলিয়ন অন্তর্বর্তী সরকার আমলে যুদ্ধ থামাতে ইরানের ৫ শর্ত: আলোচনায় নতুন মোড় জ্বালানি বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা বাংলাদেশ-ভারত স্বাস্থ্য সহযোগিতায় নতুন দিগন্ত: সৌজন্য সাক্ষাতে জোরদার সম্পর্কের প্রত্যয় ছুটির অবসান, কাজে ফিরছে দেশ, জেগে উঠছে অর্থনীতি জ্বালানি নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, ফের লোডশেডিংয়ের আশঙ্কা এক লাফে জেট ফুয়েলের দাম  লিটারে বাড়লো প্রায় ৯০ টাকা  

হাদির ওপর হামলার নতুন মোড়: মোটরসাইকেল মালিক আবদুল হান্নান আটক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

হাদির ওপর হামলার নতুন মোড়: মোটরসাইকেল মালিক আবদুল হান্নান আটক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।  শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার (১৪ ডিসেম্বর)  পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

হাদির ওপর হামলার নতুন মোড়: মোটরসাইকেল মালিক আটক

মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, র‍্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। বেলা দুইটা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদির ওপর হামলার নতুন মোড়: মোটরসাইকেল মালিক আবদুল হান্নান আটক

আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫