ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১ ২৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালেদা জিয়া , ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাবার কারণে করোনারী কেয়ার ইউনিটে ( সিসিইউ) স্থানান্তরের কথা নিশ্টিত করেছেন ব্যক্তিগত চিকিৎসকের একজন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি সংবাদমাধ্যমকে জানান, স্বাস্থ্য জটিলতার কারণে ২৭ এপ্রিল রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তখন বলা হয়েছিলো, কিছু পরিক্ষা-নিরীক্ষা শেষে সোমবার তার বাসায় ফেরার কথা ছিলো। কিন্তু বিকাল নাগাদ শ্বাসকষ্ট বেড়ে গেলে সিসিইউতে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কথা জানান, চিকিৎসকেরা।

দলীয় সূত্রের খবর, দুপুরের দিকে খালেদার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিকাল চারটা নাগাদ সিসিইউতে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। তখন একই হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

এবারে সিটি স্ক্যানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই গত মঙ্গলবার রাতে একই হাসপাতলে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে আরও জরুরী কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। এরপর থেকে এ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। ২৭ এপ্রিল গুলশানের হাসপাতালে ভর্তির পরদিন ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর গত ১১ এপ্রিল থেকে গুলশানের বাসভবনে থেকে ব্যক্তিগত চিকিৎসা নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন। ১৪ দিন পর পরীক্ষায় তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে খালেদা জিয়া

আপডেট সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১