ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

শিরশ্ছেদের পর স্ত্রীর চামড়া ছাড়িয়ে দেহ টুকরো করলো স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

শিরশ্ছেদের পর স্ত্রীর চামড়া ছাড়িয়ে দেহ টুকরো করলো স্বামী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাতের খাবার দিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রীর শিরশ্ছেদ করে হত্যার পর তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে দেহ টুকরো টুকরো করেছে স্বামী। এমনই লোমহর্ষক ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের তুমকুরুর একটি গ্রামে। শুক্রবার সকালে স্থানীয় পুলিশ জানিয়েছে, শিবরাম নামে ওই ব্যক্তি তার স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে হোলিয়ুরুদুর্গা গ্রামের বাসিন্দা শিবরাম জানিয়েছেন, রাতের খাবার দিতে অস্বীকৃতি জানানোয় তিনি স্ত্রী পুষ্পার (৩৫) শিরশ্ছেদ করে হত্যার পর তার গায়ের চামড়া তুলে নেন। পুলিশ আরো জানিয়েছে, শিবরাম-পুষ্পা দম্পতির ১০ বছর আগে বিয়ে হয়েছিল এবং একটি ভাড়া বাসাতে আট বছরের ছেলে সন্তানসহ তারা একসঙ্গে থাকত।

শিবরামকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে শিবরাম ও পুষ্পার মধ্যে ঝগড়া হয়। পেশায় স মিলের শ্রমিক শিবরাম তার কর্মস্থল থেকে ফিরে এসে খাবার চাইলে তা নিয়েই শুরু হয় ঝগড়া। পুলিশ জানিয়েছে, শিবরামের পেশা নিয়ে দীর্ঘদিনের আপত্তি ছিল পুষ্পার।

পুলিশ আরো জানিয়েছে, ঝগড়ার একপর্যায়ে পুষ্পা তার স্বামীকে রাতের খাবার বেড়ে দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় রেগে গিয়ে একটি চাপাতি দিয়ে শিবরাম তার স্ত্রীকে কোপাতে থাকেন এবং একপর্যায়ে তার মুণ্ডুচ্ছেদ করেন। পরে সারা রাত ধরে স্ত্রীর গায়ের চামড়া ছাড়িয়ে তার দেহকে টুকরো টুকরো করেন শিবরাম। পুরো ঘটনার সময় ওই দম্পতির সন্তান ঘুমাচ্ছিল।

পরে ভোরবেলায় শিবরাম যে বাসায় থাকতেন, সেটির মালিককে রাতের ঘটনার কথা জানান। এরপর তিনি বিষয়টি পুলিশে জানালে তারা এসে শিবরামকে গ্রেফতার করে নিয়ে যায়।

তুমকুর থানার পুলিশ সুপারিনটেনডেন্ট অশোক ভেঙ্কট বলেন, জিজ্ঞাসাবাদে তিনি (শিবরাম) হত্যার কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া হয়েছিল। তারা চাকরি নিয়ে ঝগড়া করেছিলেন। তিনি স্ত্রীকে হত্যা করার পর বিষয়টি তার বাড়ির মালিককে জানান। পরে তিনি আমাদের ডেকে পাঠান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিরশ্ছেদের পর স্ত্রীর চামড়া ছাড়িয়ে দেহ টুকরো করলো স্বামী

আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪