ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

শিবানী বিশ্বাসের কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৩০৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবিম্ব

গঙ্গা যখন নাব্যতা হারায় ,

তখন তার পবিত্রতা কি হারিয়ে যায়?

শব্দহীনের শব্দ কে শুনতে পায় !

তার উপরে যার ভালবাসার মন আছে

সেই শুনতে পায় ।

প্রথম শিংএ ফুঁ দিয়ে

সুর তুলেছিল যে আদিম মানুষ;

তার কাছ থেকে শেখা যায় সেই আদিসুর।

কেমন করে তান তুলে

তালে তালে;

ধূণ তুলে—

মোহিত করেছিল অরণ্য কুল।

যদি ভাবি আমিই সঠিক,

সে ভুল;

তবে কিছুই শেখা হয়নি

জীবন থেকে।

যদি কোনো চরম সত্যি

অহংবোধকে হত্যা করে ফেলে,

তবে তাকে মরতে দাও!

কেউ যখন দাঁড়িয়ে নেই;

নিজের জন্য নিজেরই ভাবতে হবে।

যদি ওই ভালবাসার জন্য সেক্রিফাইস করি তবে তা নিজের সাথে ;

জানতে হবে —

আঘাতটা নিজের জন্যই বাঁধা আছে।

যদি কখনো কোনো সৌন্দর্য্য

কেউ দেখেছিল আমার মধ্যে;

জানবে সে ছিল তারই প্রতিচ্ছবি!!

জার্সি সিটি
6/8/2021

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিবানী বিশ্বাসের কবিতা

আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

প্রতিবিম্ব

গঙ্গা যখন নাব্যতা হারায় ,

তখন তার পবিত্রতা কি হারিয়ে যায়?

শব্দহীনের শব্দ কে শুনতে পায় !

তার উপরে যার ভালবাসার মন আছে

সেই শুনতে পায় ।

প্রথম শিংএ ফুঁ দিয়ে

সুর তুলেছিল যে আদিম মানুষ;

তার কাছ থেকে শেখা যায় সেই আদিসুর।

কেমন করে তান তুলে

তালে তালে;

ধূণ তুলে—

মোহিত করেছিল অরণ্য কুল।

যদি ভাবি আমিই সঠিক,

সে ভুল;

তবে কিছুই শেখা হয়নি

জীবন থেকে।

যদি কোনো চরম সত্যি

অহংবোধকে হত্যা করে ফেলে,

তবে তাকে মরতে দাও!

কেউ যখন দাঁড়িয়ে নেই;

নিজের জন্য নিজেরই ভাবতে হবে।

যদি ওই ভালবাসার জন্য সেক্রিফাইস করি তবে তা নিজের সাথে ;

জানতে হবে —

আঘাতটা নিজের জন্যই বাঁধা আছে।

যদি কখনো কোনো সৌন্দর্য্য

কেউ দেখেছিল আমার মধ্যে;

জানবে সে ছিল তারই প্রতিচ্ছবি!!

জার্সি সিটি
6/8/2021