ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা?

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা সামান্থা! বলিউডে জোর গুঞ্জন। কানাঘুষো এও শোনা গিয়েছে, এই দেশাত্মবোধক ছবি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। সামান্থা যে শাহরুখের বিশেষ অনুরাগী, এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “শাহরুখের সঙ্গে এখনও কাজ করা হয়নি। ওঁর সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো, আর সেটা এখনও সত্যি হয়নি।”

এর আগে রাজকুমার ও শাহরুখের ‘ডাঙ্কি’ আশানুরূপ ফল করতে পারেনি বক্স অফিসে। সেই ভরাডুবির ক্ষত নাকি এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিচালক। এর মধ্যেই নতুন ছবির গুঞ্জন, অথচ কোনও বিবৃতি মেলেনি পরিচালকের তরফে। তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের একাংশের মনে।

তবে সত্যিই যদি পর্দায় শাহরুখ-সামান্থা জুটির দেখা মেলে, তা হলে মন্দ হয় না, মনে করছেন দর্শক। বলিউড বাদশাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। অন্য দিকে সামান্থাও প্রতিষ্ঠিত অভিনেত্রী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা’ ছবিতে আইটেম গানে তাঁর নাচ ঝড় তুলেছিল ভক্তদের মনে। তা ছাড়া সামান্থার এত দিনের স্বপ্ন পূরণ হবে বলেও উৎসুক তাঁর অনুরাগীরা। তবে ঘটনার সত্যতা নিয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি শাহরুখ ও সামান্থার তরফে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা?

আপডেট সময় : ১১:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪