ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

শরিকদের সঙ্গে মোদির বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে

শরিকদের সঙ্গে মোদির বৈঠক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। বুধবার (৫ জুন)স্থানীয় সময় বিকেলে রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তারা এই বৈঠক করেন। বৈঠক শেষ হওয়ায় আজ রাতেই নতুন সরকার গঠন নিয়ে ঘোষণা আসতে পারে।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুসহ অনেকে উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু।

এনডিএ জোটের সংসদ সদস্য (এমপি) সঞ্জয় কুমার ঝা বৈঠক শেষে বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, সবাই তাদের নিজ নিজ মতামত তুলে ধরেছেন। তৃতীয়বারের মতো এনডিএকে ম্যান্ডেট দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, শিগগিরই নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠিত হবে। এ ছাড়া দ্রুতই সব এমপি একটি বৈঠকে মিলিত হবেন।

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়, বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। কংগ্রেসের ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতে চমক দেখিয়েছে। এ ছাড়া নীতীশের জেডিইউ ১২টি এবং নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি ১৬টি আসন পেয়েছে। ফলে নতুন জোট সরকার গঠনে এই দুই দলের ওপর নির্ভর করছে অন্য বড় দল দুটি।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শরিকদের সঙ্গে মোদির বৈঠক

আপডেট সময় : ০৯:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪