ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমান: নির্বাসন থেকে দেশের প্রধানমন্ত্রীর পদে অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারের অংশ হওয়া ন্যায্য নয়, ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ মঞ্চে আন্তর্জাতিক উপস্থিতি: বিদেশি অতিথিদের সরব অংশগ্রহণ ২৫ বছর পর মন্ত্রিপরিষদে নগরকান্দার সন্তান শামা ওবায়েদ তারেক রহমান নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে   নির্বাচিত সরকারের যাত্রা তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

শপথ মঞ্চে আন্তর্জাতিক উপস্থিতি: বিদেশি অতিথিদের সরব অংশগ্রহণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে

শপথ মঞ্চে আন্তর্জাতিক উপস্থিতি: বিদেশি অতিথিদের সরব অংশগ্রহণ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ছিল আন্তর্জাতিক উপস্থিতির ছাপ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুইজ্জো, শেরিং তোবগে এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অনুষ্ঠানে যোগ দেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৪টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে ছিল সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

তবে আমন্ত্রিত ১৪ দেশের মধ্যে ছয়টি দেশের প্রতিনিধিত্ব করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা। এসব দেশ হলো চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া। এছাড়া ঢাকায় অবস্থানরত আরও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শপথ মঞ্চে আন্তর্জাতিক উপস্থিতি: বিদেশি অতিথিদের সরব অংশগ্রহণ

আপডেট সময় : ০৭:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬