ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের ভাগ্যবদলের স্বপ্নে ঘরছাড়া ভূমধ্যসাগরে সলিল সমাধি উদ্যোগ পরিবর্তনের এপ্রিল-মার্চ হচ্ছে নতুন অর্থবছর সমঝোতার মেয়াদ শেষ ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প ঘুরে দাঁড়ানোর ছয় মাস “ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার” মৎস্যজাত পণ্য রপ্তানি করে বছরে ৬ হাজার কোটি টাকার বেশি আয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরনোর প্রক্রিয়া ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

শত শত মানুষকে পাচার করা হয়েছে বিভিন্ন দেশে, কিভাবে জেনে নিন

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ২৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রেফতার তুহিন সিদ্দিক অমির সহযোগিরা ছবি সংগৃহীত

দুবাই, মলয়েশিয়া, সিঙ্গাপুরে ভালো চাকরির লোভ দেখিয়েই শত শত মানুষকে বিভিন্ন দেশে পাচার করেছেন মো. তুহিন সিদ্দিক অমি (৩৩) ও তার সহযোগীরা। আর এভাবেই তারা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর সপ্তরে   সাংবাদিক বৈঠকে এমন বিস্ফোরক তথ্যই জানালেন,  ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।  মঙ্গলবার তিনি সাংবাদিকদের আরও জানান,  এর আগে শনিবার রাঢাকার দক্ষিণখান থানায় অমি ও তার সহযোগীদের মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা করা হয়।  মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়।  এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করতে পেরেছে সিআইডি।

চিত্রনায়িকা পরী মনিকে হেনস্তার  ও হত্যার চেষ্টার ঘটনায় ১৪ জুন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হন তুহিন সিদ্দিকী অমি।

এ বিষয়ে ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের অভিযানে   মানবপাচার চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেন তারা। এসময় তাদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, পাচারকারী চক্রের মূলহোতা তুহিন সিদ্দিক অমির চারটি বিলাস বহুল গাড়ি, ২২টি কম্পিউটারের হার্ড ডিস্ক, সম্পত্তির দলিল, ক্রেডিট কার্ড, অলিখিত স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চেক বই, ব্যাংক কার্ড, পেনড্রাইভ ও মোবাইল সেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, অমি ও তার সহযোগীরা শত-শত লোকজনকে অধিক বেতনে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছে। মানব পাচারকারী চক্রের সদস্যরা  ভুক্তভোগীদের প্রতিশ্রুতির পরও  চাকরি না দিয়ে বিভিন্ন দেশে পাচার করে আসছিল।  আরও অনেক নিরীহ লোকদের দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে,  মো.জসিম উদ্দিন (৩৬), মো. সালাউদ্দিন (৩৫), মো. মুসা (২৬), মো. রাকিবুল ইসলাম রানা (৩৩), মো. গোলাপ হোসেন বুলবুল (৩৪), মো. জাকির হোসেন (৩৪), মো. নাজমুল (২৫), মো. আলম (৩৫), ও শাহজাহান সরকার (৪৩)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার খালিদুল হক হাওলাদার, বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শত শত মানুষকে পাচার করা হয়েছে বিভিন্ন দেশে, কিভাবে জেনে নিন

আপডেট সময় : ০৬:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১