ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল

রোহিঙ্গা সংকটের সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ অস্ট্রেলিয়া

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, রোহিঙ্গা ইস্যুটি একটি ব্যাপক মানবিক সংকট এবং এই সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টাকে অস্ট্রেলিয়া সহায়তা

দিয়ে যাবে। এ ব্যাপারে অস্ট্রেলিয়া দৃঢ়-প্রতিজ্ঞ। হাইকমিশনার বলেন, অস্ট্রেলিয়া ২০১৭ সাল থেকে কক্সবাজারে রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য ২৭০ মিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে। আমরা গত বছর ৭৯.৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছি। রোহিঙ্গা

সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশ দৃঢ়-প্রতিজ্ঞ। অস্ট্রেলিয়া এই মানবিক পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত রয়েছে।

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিসিএবি) ভার্চুয়ালি আয়োজনে এক প্রশ্নের জবাবে জেরেমি ব্রুয়ার একথা বলেন। ব্রুয়ার বলেন, অস্ট্রেলিয়া বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে সম্পৃক্ত থাকার বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির প্রতি সম্মান জানায়। এ সময় তিনি

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের-সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়’ বিদেশ নীতির কথা স্মরণ করে বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীন বিদেশ নীতিকে গভীর শ্রদ্ধা জানাই। ব্রুয়ার বলেন, সমুদ্র সম্পদ অবশ্যই টেকসইভাবে সংগ্রহ করতে হবে। এই

সম্ভাবনাকে কাজে লাগাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ এক সাথে কাজ করতে পারে।’ অস্ট্রেলিয়া ও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পরস্পরকে সহযোগিতা করতে পারে।

হাই কমিশনার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়টি তুলে ধরে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে। আগামী বছর দু’দেশের কূটনৈতিক

সম্পর্ক ৫০ বছরে পদার্পন করবে। এছাড়াও ডিসিএবি সভাপতি পান্থ রহমান এবং সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গা সংকটের সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১