ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সরবরাহ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮ স্কুলে যাওয়ার বাধা দূর হলো তুবা-অয়ন মিত্রের থানা নির্বাহী কর্মকর্তার মানবিক উদ্যোগের নজির বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের

রাজপথে আন্দোলনের স্মৃতি আর নেতাদের সঙ্গে ছবি, কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারে না

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

রাজপথে আন্দোলনের স্মৃতি আর নেতাদের সঙ্গে ছবি, কোনোভাবেই অপরাধের ঢাল হতে পারে না:ভুমি প্রতিমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজপথে একসঙ্গে আন্দোলন করার স্মৃতি, রাজনৈতিক পরিচয় কিংবা নেতাদের সঙ্গে তোলা ছবি এসব কোনোভাবেই অপরাধ ঢাকার ঢাল হতে পারে না।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যে বার্তা দিয়েছেন, সেটি আজকের রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

কারণ দীর্ঘদিন ধরে দেশে একটি সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে ক্ষমতা, পরিচয় কিংবা রাজনৈতিক ঘনিষ্ঠতাকে ব্যবহার করে অনেকেই নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিল। এই সংস্কৃতি রাষ্ট্র, রাজনীতি ও সমাজ, সবকিছুর জন্যই ভয়ংকর।

স্পষ্ট ভাষায় বলতে হবে, অপরাধী অপরাধীই। সে যে দলের হোক, যত বড় পরিচয়ই বহন করুক, আইন ভাঙলে তার কোনো ছাড় পাওয়া উচিত নয়।

আন্দোলনের ইতিহাস কিংবা রাজনৈতিক ত্যাগকে ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ নির্মাণ বা জনভোগান্তির কাজ করে, তাহলে সেটি শুধু অপরাধ নয়, রাজনৈতিক আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা।

প্রতিমন্ত্রীর বক্তব্যে অন্তত একটি বিষয় পরিষ্কার হয়েছে, দলীয় পরিচয়ের আড়ালে অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না। জনগণও এখন এমন কঠোর অবস্থানই দেখতে চায়। কারণ দেশের মানুষ উন্নয়ন চায়, সন্ত্রাস ও দখলদারিত্ব নয়।

সরকারি সম্পদ উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং জনস্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে সেটিই হবে রাজনীতির প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনার সবচেয়ে বড় উপায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :