ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

যা ইচ্ছা করুন, আলোচনায় বসবো না, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেন না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। আপনার যা ইচ্ছা তাই করুন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

পেজেশকিয়ান বলেন, আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় যে, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের আদেশ দেবে এবং হুমকি দেবে। আমি আপনার সঙ্গে কোনো আলোচনাও অংশ নেব না। আপনার যা ইচ্ছা তাই করুন।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার বলেছেন যে, আলোচনায় তেহরানকে কোনো ধরনের হুমকি দেওয়া যাবে না। ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠানোর একদিন পরই তিনি এ কথা বলেন।

তেহরানের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, তিনি তার প্রথম মেয়াদের মতো এবারও বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চান।

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, ইরানকে দুটি উপায়ে মোকাবিলা করা যেতে পারে। হয় সামরিকভাবে অথবা আপনি একটি চুক্তি করুন যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।

পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে। তবে তারা নাটকীয়ভাবে ইউরেনিয়ামের মজুত ৬০ শতাং উন্নীথ করেছে বলে সতর্ক করেছে আইএইএ।

প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ছয় দেশের সঙ্গে তেহরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি প্রত্যাহার করে নেয়। সে সময় দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই ঘটনার এক বছর পর ২০১৯ সাল থেকেই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও গতিশীল করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যা ইচ্ছা করুন, আলোচনায় বসবো না, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১২:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫