ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

যমুনা তীর রক্ষা, নাব্য বাড়ানো ও নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকা রক্ষার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ১ হাজার ১১৭ কোটি টাকা (১০ কোটি ২০ লাখ ডলার) ঋণ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বোর্ড সভায় বুধবার ঋণ অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পে বাস্তবায়নে এই ঋণ সহায়তা দেবে সংস্থাটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে যমুনা নদীর নাব্য বৃদ্ধি পাবে এবং বছর জুড়ে বড় জাহাজ চলাচল করতে পারবে।

সেই সঙ্গে অভ্যন্তরীণ নৌপরিবহন পুনরুজ্জীবিত হবে, যা আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে।

প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে প্রায় আড়াই হেক্টর জমি নদীভাঙন ও বন্যা থেকে রক্ষা পাবে। ফুলছড়ি, গাইবান্ধা ও কালিহাতী এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। তাতে লাখো মানুষ উপকারভোগী হবে। নদীপথে যাতায়াতে আগ্রহী মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহনের সুযোগ তৈরি করবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক উল্লেখ করেন, যমুনা নদী বিশ্বের বৃহত্তম ও গতিশীল নদীগুলোর একটি। এ নদীকে ঘিরে লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা আবর্তিত হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে নদীভাঙনের কবলে পড়ে প্রতি বছর হাজারো মানুষ স্থানচ্যুত হয়ে থাকে। তাতে দরিদ্রতার কবলে পড়ে। যমুনা নদীর টেকসই ও জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা দেশ ও দেশের মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

আপডেট সময় : ০৯:৫১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩