ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা সংগ্রামের মাঠ পেরিয়ে বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ  সন্ধ্যায় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন  করে চারজন প্রস্তুত বঙ্গভবন সন্ধ্যা সাড়ে সাতটায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান  

মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন শেখ হাসিনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ৩২৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: বাসস

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বার্তায় বলা

হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ

গাছের চারা রোপণ করেন। বাংলাদেশ হাউসের উদ্বোধন শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের

সঙ্গে কুশলাদি বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিদেশ সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ অন্যান্য

ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দু’দিনের

যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছান। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের

ইভেন্ট এবং বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান এবং সংস্থার সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। গত ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাবা এবং বাংলাদেশের জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ দেন শেখ হাসিনা। এর আগে ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে উৎসর্গকৃত একটি বেঞ্চ উদ্বোধন এবং একটি গাছের চারারোপন করেন প্রধানমন্ত্রী। সরকারি সফর শেষে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে

ওয়াশিংটনে পৌঁছান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১ অক্টোবর রাতে হেলসিংকি হয়ে দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৬:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১