ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে ইরানের হামলার মুখে ঘাঁটি ছেড়ে লুকিয়ে পড়ছেন হাজারো মার্কিন সেনা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ।

জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তার মিডিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়, পানি পান করার সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতেই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান শফিকুর রহমান তিনি সেখানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস-এর সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা ডা. এস এম খালিদুজ্জামান।

এর আগে বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের একাধিক মন্ত্রী দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন।

তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

তারা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬