ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভোর রাতে কুমিল্লায় মৃত্যু মিছিল: বাস-ট্রেন সংঘর্ষে ঝরল ১২ প্রাণ দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা  ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়তে দেশবাসীর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী পরিবার নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মাছের বদলে জালে আটকালো বড় আকারের কুমির!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

জেলের জালে ধরা পড়া কুমিড় : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

নদীর তীরে তখন মানুষের ভিড়। চারিদিক থেকে আরও উৎসুক মানুষ ছুটে আসছে। ক্নেেউ কেউ দৌড়ে নদীমুখো। কারণ কি? দ্রুত পা চালিয়ে কেউ কেউ বললো, কুমিড়! ধরা পড়েছে, জেলের জালে। চলার পথে কথাগুলো বলে যায় অনেকে। একজনের পেছনে অপর জন ছুটে চলে।

সোমবার সকালে  জয়ন্তী নদীতে মাছ ধরতে যায় জাবুল হোসেন নামের মৎস্যজীবীর জালে প্রায় সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যের কুমিরটি আটকা পড়ে মুলাদী উপজেলার নাজিরপুর এলাকায়।

বন বিভাগের উদ্ধৃতি দিয়ে বরিশালের মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, কুমিরটি জীবিত এবং এটি উদ্ধার করে অবমুক্ত করতে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এটি উদ্ধারের জন্য এখানে আসবেন। বর্তমানে এটি পুলিশের হেফাজতে।

স্থানীয় ঘোষেরহাট এলাকার জেলে জাবুল হোসেন বলেন, প্রতিদিনের মতো তিনি আইড় ও পাঙাশ মাছ ধরার জন্য জয়ন্তী নদীতে জাল ফেলেন। তখন সকাল সাড়ে আটটা। জাল তোলার সময় জালটি অনেক ভার লাগছিল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো বড় কোনো মাছ আটকা পড়েছে।

এরপর জাল তীরের কাছাকাছি আনার পর দেখতে পান, জালে একটি কুমির আটকা পড়েছে। কুমিরটি দেখে প্রথমে কিছুটা ভয় পান। এরপর কৌশলে জাল টেনে নদীর তীরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রুবেল মিয়াকে খবর দেন। এরমধ্যে কুমিড় ধরা পড়ার খবরটা বাতাসে চাউড়। আর দলে দলে মানুষ আসতে শুরু করে। সময়ের সঙ্গে ভিড়ও বাড়ে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমিরের বিষয়টি আমি জানার পরে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঢাকা থেকে এসে কুমিরটিকে সংরক্ষণ করে অবমুক্ত করার ব্যবস্থা নেবে।

বন্য প্রাণী সংশ্লিষ্টরা বলছেন, প্রায় সাড়ে ছয় ফুট দৈর্ঘ্যের কুমিরটি নোনাপানির। জয়ন্তী নদীর মিঠা পানিতে এটির চলে আসাটা অস্বাভাবিক। এ প্রজাতির কুমিরের বসতি সুন্দরবন-সংলগ্ন নদ-নদীতে। কুমিরটি এই নদীতে চলে আসার ঘটনা নিয়ে তারাও উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাছের বদলে জালে আটকালো বড় আকারের কুমির!

আপডেট সময় : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩