ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার সময় এখন আর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে সাম্প্রতিক হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রাজধানীর মিরপুর এলাকায় দলের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানান জামায়াত আমির। তিনি বলেন, “আমরা এই নোংরা মবের ঘটনার ঘোরতর নিন্দা জানাই। আমরা চাই, এখানেই মব রাজনীতির অবসান হোক। মানুষ এখন অনেক বেশি সচেতন। মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন শেষ হয়ে গেছে।”

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে তাদের নিজস্ব বক্তব্য, অঙ্গীকার ও আদর্শ স্পষ্টভাবে তুলে ধরতে হবে। জনগণ অতীত ও বর্তমান কর্মকাণ্ড বিচার করে ভবিষ্যতে কাকে বিশ্বাস করবে, সে সিদ্ধান্ত নিজেরাই নেবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা বা সহিংসতায় জড়িত থাকবে, তাদের পরিচয় বা প্রভাব বিবেচনা না করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট—আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা চাই। ৩০০ আসনের সব প্রার্থীর প্রতি আমার অনুরোধ, দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন।”

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে যেই নির্বাচিত হোক না কেন, রাজনৈতিক দলগুলোর উচিত সেই ফলাফল মেনে নেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রাখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন আর নেই: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬