ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

মনোনয়ন জমার সময় বাড়ছে না, জানালেন ইসি সচিব আখতার আহমেদ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

মনোনয়ন জমার সময় বাড়ছে না, জানালেন ইসি সচিব আখতার আহমেদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। ফলে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী সোমবার বিকেল ৫টায় মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হয়েছে।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়ানো হতে পারে, এমন গুঞ্জন ছড়ালেও ইসি সচিবের ঘোষণায় তা নাকচ হয়ে যায়। তিনি স্পষ্ট করেন, নির্ধারিত সময়ের পর আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা আগামী জানুয়ারি পর্যন্ত জমা পড়া মনোনয়নপত্র যাচাইবাছাই করবেন। বাছাইয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে আপিল দায়ের করতে পারবেন। এসব আপিলের নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

ছাড়া তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনোনয়ন জমার সময় বাড়ছে না, জানালেন ইসি সচিব আখতার আহমেদ

আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫