ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

ভোট উৎসব: হাসিমুখে কেন্দ্রে আমজনতা, গণতন্ত্রে নতুন উচ্ছ্বাস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

চলছে ভোট উৎসব: লম্বা লাইনে দাড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্রের এই মহোৎসবে অংশ নিয়ে নতুন দিনের স্বপ্ন বুনছেন দেশের কোটি কোটি মানুষ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। ১২ ফেব্রুয়ারি দিনটি গণতান্ত্রিক পুনর্জাগরণের এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে, এমন প্রত্যাশায় সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রের সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নেয় দীর্ঘ সারিতে।

নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ-সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রে তৈরি হয়েছে এক প্রাণবন্ত উৎসবের আবহ। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সকাল থেকেই চোখে পড়েছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটির বেশি। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ১০ লাখের বেশি এবং নারী ভোটার প্রায় ৬ কোটি ২০ লাখের বেশি। নারী ভোটারের সংখ্যাগত প্রাধান্য এবারের নির্বাচনে বিশেষ তাৎপর্য বহন করছে।

আজকের এই বহুল প্রতীক্ষিত ভোটযুদ্ধে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন।

কেউ পরিবার নিয়ে, কেউ প্রতিবেশীদের সঙ্গে হাসিমুখে ভোট দিতে এসে অনেকেই বলছেন, আজ সত্যিকার অর্থেই উৎসবের দিন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ।

গণতন্ত্রের এই মহোৎসবে অংশ নিয়ে নতুন দিনের স্বপ্ন বুনছেন দেশের কোটি কোটি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোট উৎসব: হাসিমুখে কেন্দ্রে আমজনতা, গণতন্ত্রে নতুন উচ্ছ্বাস

আপডেট সময় : ১২:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬