ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ভালো আছেন কিং খান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

ভালো আছেন শাহরুখ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের কিং শাহরুখ খান। অতিরিক্ত গরমে বুধবার (২২ মে) অসুস্থ হয়ে পড়েন এই তারকা। এরপর তাকে নেওয়া হয় আহমেদাবাদের এক হাসপাতালে। তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন তিনি। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তার বন্ধু ও অভিনেত্রী জুহি চাওলা।

মঙ্গলবার (২১ মে) নিজের দল ‘কোলকাতা নাইট রাইডার্স’-এর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলা দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন ‘জাওয়ান’তারকা। খেলা চলাকালীন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে তিনি। এরপর নায়ককে ওই শহরের কেডি হাসপাতালে ভর্তি করতে হয়।

শাহরুখ খানের বর্তমান পরিস্থিতি জানিয়ে কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক অভিনেত্রী জুহি চাওলা বলেন, ভক্তদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমাদের সবার প্রিয় শাহরুখ খান এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। আশা করছি, ২৬ মে আইপিএলের ফাইনালের দিন তিনি মাঠে ফিরবেন।

ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। তবে এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান বা তার পক্ষ থেকে অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যম থেকে জানা যায়, এখন তিনি শঙ্কা মুক্ত। এদিকে শাহরুখের কথা মাথায় রেখে হাসপাতালে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। ভারতীয় গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে আজই তাকে বাসায় পাঠানো হতে পারে। ২৩ মে সকালে শাহরুখকে দেখতে হাসপাতালে আসেন স্ত্রী গৌরী খান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভালো আছেন কিং খান

আপডেট সময় : ১১:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪