ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ভারী বর্ষণ কতটা মারাত্মক, তারই স্বাক্ষর রাখল উত্তর সিকিম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারী বর্ষণে বিভিন্ন রাস্তায় ধস, দুই হাজারেরও বেশি পর্যটক আটকে আছে উত্তর সিকিমে

আটকে পড়া বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারী বর্ষণ কতটা মারাত্মক, তারই স্বাক্ষর রাখল উত্তর সিকিম! প্রশাসনের হিসাব মতে এখনও পর্যন্ত ভারী বর্ষণে বিভিন্ন রাস্তায় ধস, দুই হাজারেরও বেশি পর্যটক আটকে আছেন উত্তর সিকিমে।

ভারী বর্ষণে উত্তর সিকিমের বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। এর জেরে বিভিন্ন স্থানের ১,৯৭৫ জন পর্যটক এবং ৩৬ জন বিদেশি পর্যটক হোটেলে আটকা পড়েছেন। বিভিন্ন রাস্তায় আটকে বেশ কয়েকটি গাড়ি।

ভারী বর্ষণের জেরে বিভিন্ন রাস্তায় ধসের কারণে ২ হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমে। বৃহস্পতিবার থেকে উত্তর সিকিমে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বর্ষণের কারণে ফুঁসছে বিভিন্ন নদ-নদী।

রাজ্য প্রশাসন জানিয়েছে, উত্তর সিকিমের মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। মনগন জেলা প্রশাসন জানিয়েছে, ধসের কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ। ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দিরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি যাওয়ার সংযোগকারী রাস্তায় জওহরলাল নেহরু মর্গের কাছেও ধস নেমেছে।

এই পরিস্থিতির জেরে দেশের ১৯৭৫ জন পর্যটক, ৩৬ জন বিদেশি পর্যটক লাচেন এবং লাচুং এলাকায় হোটেলে আটকে পড়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক।

পর্যটকদের কাছে অন্যতম প্রিয় জায়গা সিকিম। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে সে রাজ্যে ভিড় জমান বাঙালিরাও। এ বার প্রকৃতির রোষে বিপাকে পড়লেন পর্যটকরা। উত্তর সিকিমের বিভিন্ন রাস্তায় ৩৪৫টি গাড়ি এবং ১১টি বাইক আটকে পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারী বর্ষণ কতটা মারাত্মক, তারই স্বাক্ষর রাখল উত্তর সিকিম!

আপডেট সময় : ০৮:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩