ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ভারত ভাগ হয়ে যেতে পারে’, ওবামার মন্তব্যের পর যা বললেন বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরকালে ভারতের সংখ্যালঘুদের অধিকার ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ওবামা বলেন, যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতিদের মানবাধিকার রক্ষা না করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে।

এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই মোদির সঙ্গে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দেন প্রেসিডেন্ট বাইডেন। সেই সময় তিনি বলেন, আমরা প্রত্যেক নাগরিকের মর্যাদা এবং অধিকার রক্ষা করার ওপর বিশ্বাস করি। এটি আমেরিকার ডিএনএতে রয়েছে এবং আমি বিশ্বাস করি, এটা ভারতের ডিএনএতেও রয়েছে। তাই আমাদের সাফল্যে পুরো বিশ্বের ভূমিকা রয়েছে।

ওবামার আমল থেকেই ঘনিষ্ঠ হতে শুরু করেছিল ভারত। সেই সময় তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। আজ সেই বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট। তার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর এর মধ্যেই ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে সরব ওবামা।

ওবামা বলেন, যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতিদের মানবাধিকার রক্ষা না করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে। বাইডেন প্রশাসনের উচিত ভারত সরকারের সঙ্গে সংখ্যালঘুদের অধিকারের ইস্যু নিয়ে আলোচনা করা।

ওবামা বলেন, বৈঠকে বসলে ভারতের মুসলিম সংখ্যালঘুদের অবস্থানের বিষয়টি উত্থাপিত করা উচিত বাইডেনের। আমি মোদিকে নিজে চিনি। আমি যদি এই পরিস্থিতিতে তার সঙ্গে দেখা করতাম, তাহলে আমি তাকে বলতাম, আপনি যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করেন, তাহলে ভারতের টুকরো টুকরে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

এর আগে ৭৫ জন ডেমোক্রেট আইন প্রণেতা বাইডেনকে চিঠি লিখে ভারতের সংখ্যালঘুদের ইস্যুটি মোদির সামনে উত্থাপিত করার অনুরোধ জানান। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতকে গণতন্ত্র নিয়ে জ্ঞান দেবে না যুক্তরাষ্ট্র।

বাইডেনের সঙ্গে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদির পক্ষে বলা হয়েছে, গণতন্ত্র আমাদের চেতনায়, আমাদের শিরায়। আমরা গণতন্ত্রে বাস করি। আমাদের সরকার সংবিধান মেনে কাজ করে। বর্ণ, ধর্ম, লিঙ্গ, বয়সের ভিত্তিতে কোনো বৈষম্য নেই ভারতে। ভারত গণতন্ত্রের শ্বাস নেয় তাই বৈষম্যের প্রশ্নই আসে না। হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত ভাগ হয়ে যেতে পারে’, ওবামার মন্তব্যের পর যা বললেন বাইডেন

আপডেট সময় : ০৬:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩