ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনে গোলাগুলির ঘটনায় নিহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতীয় সীমান্ত প্রদেশ পাঞ্জাবের এক সামরিক স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

সেনাবাহিনী আরও জানিয়েছে, ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বুধবার ভোর নাগাদ ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কুইক রিঅ্যাকশন টিম মোতায়েন করা হয়েছে এবং অঞ্চলটি ঘিরে ফেলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক প্রতিরক্ষা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী ভাথিন্ডা সামরিক স্টেশনে এখন ধরাছোঁয়ার বাইরে। তাদের কাছে অস্ত্রবারুদ আছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা ৩৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ছয় ঘণ্টার পথ উত্তরে অবস্থিত এই সামরিক স্টেশন।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সামরিক স্টেশনে কর্মকর্তাদের মেসের ভেতরে গুলির ঘটনা ঘটেছে। ভাথিন্ডার সিনিয়র পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, সামরিক স্টেশনের বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনে গোলাগুলির ঘটনায় নিহত ৪

আপডেট সময় : ১২:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩