ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

বুধবার থেকে মার্কেট খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ২৫৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আগামী বুধবার থেকে মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রবিবার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে এমন দাবি ব্যবসায়ীদের। সারাদেশের মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

এসময় ব্যবসায়ীরা ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে সরকারের কাছে ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা দাবি করেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ৫ এপ্রিল সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে। পরদিন থেকেই দোকানপাট খুলে দেওয়ার দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। প্রথম দফায় ঢিলেঢালা লকডাউন সফল না হওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী ফের এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়।

এবারে অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন সব কিছু বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় দফার লকডাউন চলবে ২১ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত।

দ্বিতীয় দফার কঠোর লকডাউন শেষ হওয়ার আগেই সময়সীমা আরও এক দফা বাড়ানোর পরিকল্পনা থাকার আভাস মিলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বুধবার থেকে মার্কেট খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের

আপডেট সময় : ০৩:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১