ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বিয়ের পরেই কি ধর্ম পরিবর্তন সোনাক্ষীর?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

বিয়ের পরেই কি ধর্ম পরিবর্তন সোনাক্ষীর?

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিন্‌হা ও ইকবাল পরিবারে এখন ধুমধাম। ২৩ জুন সোনাক্ষী সিন্‌হা ও জাহির ইকবালের বিয়ে নিয়ে সরগরম গোটা বি-টাউন। এ দিন আইনি মতে বিয়ে করছেন তারকা জুটি। তার সঙ্গে রয়েছে রিসেপশনের এলাহি আয়োজন। কিন্তু কোনও ধর্মীয় আচার থাকছে না সোনাক্ষী-জাহিরের বিয়েতে। সম্প্রতি জাহিরের বাবা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

হিন্দু বা ইসলাম, কোনও মতেই বিয়ের আয়োজন হয়নি। শোনা যাচ্ছিল, বিয়ের পর সোনাক্ষীর ধর্ম পরিবর্তন হবে। কিন্তু, এমন কিছুই হচ্ছে না বলে জানিয়েছেন জ়াহিরের বাবা। ইসলাম ধর্ম গ্রহণ করবেন না সোনাক্ষী। সোনাক্ষীর হবু শ্বশুর বলেন, “ধর্মান্তকরণ হচ্ছে না,এই ব্যাপারে আমরা নিশ্চিত। বিয়ে হল হৃদয়ের মেলবন্ধন। এখানে ধর্মের কোনও বিষয় নেই।”

জাহিরের বাবা যোগ করেন, “আমি মানবতায় বিশ্বাস করি। হিন্দুরা ভগবান বলেন আর মুসলিমরা বলেন আল্লাহ্‌। কিন্তু, দিনের শেষে আমরা মানুষ। জাহির ও সোনাক্ষীর জন্য আমার আশীর্বাদ রইল।”

দিন কয়েক আগেই খবর ছড়ায়, সোনাক্ষী ও জাহিরের বিয়েতে সম্মতি নেই শত্রুঘ্ন সিন্‌হার। কিন্তু অভিনেতা তথা রাজনীতিবিদ এই খবরকে মিথ্যে বলে দাবি করেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এ সব মিথ্যে। জীবনটা কার? আমার একমাত্র মেয়ে সোনাক্ষীর, যাকে নিয়ে আমি গর্ববোধ করি ও যাকে ভালবাসি।”

তিনি আরও বলেন, “ও (সোনাক্ষী) আমাকে নিজের অনুপ্রেরণা মনে করে। আমি বিয়েতে অবশ্যই থাকব। না থাকার প্রশ্ন উঠছে কেন!”

শুক্রবার রাতে সেজে উঠেছিল মুম্বাইয়ে সিন্‌হা পরিবারের বাড়ি ‘রামায়ণ’। আয়োজন হয়েছিল মেহেন্দি অনুষ্ঠানের। রবিবার শিল্পা শেট্টির রেস্তরাঁয় সোনাক্ষী-জাহিরের বিয়ের রিসেপশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ের পরেই কি ধর্ম পরিবর্তন সোনাক্ষীর?

আপডেট সময় : ০১:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪