ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের ভাগ্যবদলের স্বপ্নে ঘরছাড়া ভূমধ্যসাগরে সলিল সমাধি উদ্যোগ পরিবর্তনের এপ্রিল-মার্চ হচ্ছে নতুন অর্থবছর সমঝোতার মেয়াদ শেষ ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প ঘুরে দাঁড়ানোর ছয় মাস “ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার” মৎস্যজাত পণ্য রপ্তানি করে বছরে ৬ হাজার কোটি টাকার বেশি আয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরনোর প্রক্রিয়া ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমানে এক হৃদয়বিদারক ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা-র চার প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

বিয়ের আনন্দ ভাগাভাগি করতে এবং ছোট ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। কিন্তু সেই আনন্দযাত্রাই শেষ হলো মৃত্যুর মধ্য দিয়ে। পরিবারের সদস্যদের অপেক্ষা এখন শুধুই চারটি নিথর দেহ ফিরে পাওয়ার।

নিহতরা হলেন লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। পরিবারের স্বপ্ন পূরণ আর স্বজনদের মুখে হাসি ফোটাতে কঠোর পরিশ্রম করতেন এই চার ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশে থাকা তাদের আরেক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়ের আয়োজন ঘিরে পরিবারজুড়ে চলছিল আনন্দের প্রস্তুতি। দুই ভাইয়ের দেশে ফেরার কথাও ছিল শিগগিরই।

বিয়ের কেনাকাটা করতে মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়িতে করে বের হন তারা। কিন্তু এরপর আর জীবিত ফিরে আসা হয়নি তাদের।

বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন একটি গাড়ির ভেতরে চার ভাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ অথবা গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব জানান, ওমানে থাকা একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, রাতের কোনো একসময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

সকালে স্থানীয়রা গাড়ির ভেতরে চারজনকে নিস্তেজ অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বর্তমানে মরদেহগুলো রুস্তাক থানার হেফাজতে রয়েছে এবং পরে সেগুলো মাস্কাটে নেওয়া হবে বলে জানা গেছে।

চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। যে বাড়িতে বিয়ের আনন্দ হওয়ার কথা ছিল, সেখানে এখন শুধুই কান্না আর আহাজারি।

প্রতিবেশীরাও এ ঘটনায় গভীরভাবে শোকাহত। স্থানীয়রা বলছেন, একসঙ্গে চার সন্তানের মৃত্যু কোনো পরিবারের জন্যই মেনে নেওয়া সম্ভব নয়।

প্রবাসে জীবিকার তাগিদে যাওয়া অসংখ্য বাংলাদেশির জীবনের ঝুঁকি ও কষ্টের আরেকটি নির্মম উদাহরণ হয়ে থাকল এই ঘটনা। স্বপ্ন পূরণের সংগ্রামে থাকা চার ভাইয়ের এমন করুণ মৃত্যু নাড়া দিয়েছে পুরো দেশকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০১:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬