ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বিজয়ের পর বাংলাদেশকে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রাক্কালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের মঙ্গলের পাশাপাশি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করা অব্যাহত রাখবে বলে অভিনন্দনবার্তায় শেখ হাসিনা আশ্বাস দেন

টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রাক্কালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার ( ৫ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ বার্তা দেন। মোদি লিখেছেন, ‘উষ্ণ শুভেচ্ছার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক।

গত দশকে এই সম্পর্ক নজিরবিহীনভাবে বেড়েছে। আমাদের জনগণকেন্দ্রিক অংশীদারি আরো শক্তিশালী করার অপেক্ষায় আছি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত মঙ্গলবার পাঠানো অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ভারতের সঙ্গে জোরালো বন্ধুত্ব অব্যাহত থাকবে বলে আশা করছে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো ভারতে সরকার গঠনের সুযোগ পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতা মোদিকে অভিনন্দনবার্তা পাঠান শেখ হাসিনা।

নরেন্দ্র মোদির উদ্দেশ্যে শেখ হাসিনা লিখেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা ও আকাঙ্ক্ষা ধারণ করছেন। এই সুস্পষ্ট বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার ও দেশের প্রতি নিরলস আত্মত্যাগের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রমাণ।

আপনি যখন টানা তৃতীয় মেয়াদে বিরল দায়িত্ব শুরু করতে যাচ্ছেন, তখন আমার দৃঢ়বিশ্বাস, আমাদের বন্ধুত্ব ও নিবিড় সম্পর্ক সব খাতেই অব্যাহত থাকবে।

বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের মঙ্গলের পাশাপাশি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করা অব্যাহত রাখবে বলে অভিনন্দনবার্তায় শেখ হাসিনা আশ্বাস দেন।

তিনি ভারতের জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়ের পর বাংলাদেশকে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

আপডেট সময় : ১১:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪