ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বিএসএফ’র গুলিতে ত্রিপুরায় নিরীহ যুবক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ত্রিপুরা রাজ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিরীহ এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম মাসুক মিঞা (২৫)। শুক্রবার (২৩ জুন) স্থানীয় সময় রাত তিনটা দিকে ত্রিপুরার সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রহিমপুর এলাকায় এ ঘটনা। 
আহত যুবকের দাদা জানান, তাদের বাড়ি সিপাহীজলা জেলার মধ্যবক্সনগর এলাকায়। মাসুক পার্শিবর্তী রহিমপুর এলাকায় তার পিসির বাড়ি বেড়াতে গিয়েছিল। ভোর রাতে প্রাকৃতিক কাজে সাড়া দিতে সে ঘর থেকে বের হয়। তখন সীমান্তে কর্তব্যরত বিএসএফ সদস্যরা পাচারকারী ভেবে গুলি ছোঁড়ে।
একটি গুলি মাসুকের পিঠের ডানদিকে লাগে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে ওই বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে হাঁপানিয়া হাসপাতাল রেফার করা হয়।
শেষে উন্নত চিকিৎসার জন্য আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মাসুক।এ ঘটনায় বিএসএফ বাহিনীর কোনো প্রতিক্রিয়া নেই।
দিনের পর দিন এভাবে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের ওপর আক্রমণের ঘটনায় জনমনে ক্ষোভ বাড়ছে। সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএসএফ’র গুলিতে ত্রিপুরায় নিরীহ যুবক আহত

আপডেট সময় : ০৬:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩