ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত হরমুজ সংকটে তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে বিয়ের শোভাযাত্রা থেকে লাশের মিছিল, স্ত্রী-সন্তানসহ ৯ স্বজন হারিয়ে স্তব্ধ জনি রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ৬ সমঝোতা স্মারক সই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ৩১২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক, ঢাকা

ঢাকায় সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সেখানে যুব উন্নয়ন, কৃষি, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ সমঝোতা সই হয়। শেখ হাসিনা ও মাহিন্দা রাজাপক্ষের উপস্থিতিতে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ আগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এবং শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ পলিসির (এসএলসিএআরপি) মধ্যে সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এবং শ্রীলঙ্কার পক্ষে বাটিক, হ্যান্ডলুম ফেব্রিক অ্যান্ড লোকাল অ্যাপারেল প্রোডাক্টস বিষয়ক প্রতিমন্ত্রী দায়াসিরি জায়াসেকারা সই করেন। শ্রীলঙ্কার টারশিয়ারি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন কমিশনের (টিভিইসি) মধ্যে কারিগরি সহযোগিতা বিনিময়ে একটি সমঝোতা স্মারকে সই করেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী জিএল পিরিস।

নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও শ্রীলঙ্কার পক্ষে মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অ্যান্ড স্টেট এন্টারপ্রাইজ রিফর্মস বিষয়ক প্রতিমন্ত্রী আজিথ নিওয়ারড কাবরাল একটি সমঝোতা স্মারক সই করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং শ্রীলঙ্কার লক্ষণ কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

তাতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং শ্রীলংকার পক্ষে তাদের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী তারক বালসুরিয়া। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধিদলের সফর বিনিময়ে আরেকটি সমঝোতায় সই করেন সংস্কৃতি বিষয়ক সচিব এম বদরুল আরেফিন এবং শ্রীলংকার প্রধানমন্ত্রীর সচিব গামিনি সেদারা সেনারাথ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ঢাকা পৌঁছান শ্রীলঙ্কার প্রধামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ-শ্রীলঙ্কা ৬ সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ০৮:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১