ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল

বাংলাদেশ-ভারত মধ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বান ড. মোমেনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সোমবার বিদেশ মন্ত্রকে বাংলাদেশে সফরে আসা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ড. মোমেন প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারত উভয় দেশই বাণিজ্য ও বিনিয়োগে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি করেছে। বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।

দুই দেশের একে অপরের অর্থনীতিকে পরিপূরক করতে একসঙ্গে কাজ করা উচিত, বিশেষ করে যখন বিশ্ব কোভিড-১৯ মহামারি এবং চলমান ভূ-রাজনৈতিক সংকটের কারণে অর্থনৈতিক মন্দার সম্মুখীন হচ্ছে। ড. মোমেন আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে উভয় দেশই উপকৃত হয়েছে।

তিনি ভারসাম্যপূর্ণভাবে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য কাজ করার ওপর জোর দেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে সব ধরনের বাণিজ্য বাধা, বিশেষ করে শুল্ক ও অশুল্ক বাধা অপসারণের ওপর জোর দেন। ড. মোমেন ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে বিনিয়োগ করতে এবং দেশের অনুকূল বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিতে আমন্ত্রণ জানান।

ভারতীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সাম্প্রতিক উল্লেখযোগ্য আর্থ-সামাজিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তারা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য বিভিন্ন ব্যবসায়িক সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তাদের প্রস্তুতি ব্যক্ত করেন।

তারা বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎখাতে বিনিয়োগে তাদের আগ্রহ প্রকাশ করেন। তারা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য বিমসটেক চেম্বার অব কমার্স চালু করারও প্রস্তাব করেন। ড. মোমেন এ ধারণার প্রশংসা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রতিনিধি ৬-৮ আগস্ট ঢাকা সফরে রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন চেম্বার এবং ব্যবসা প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে দেখা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ-ভারত মধ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বান ড. মোমেনের

আপডেট সময় : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩