ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো

বাংলাদেশে রাহাত ফতেহ আলী খানের কনসার্ট, টিকিট ভ্যাটমুক্ত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে শনিবার ইকোস অব রেভল্যুশন কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘স্পিরিট অব জুলাই’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড আয়োজিত এই কনসার্টের টিকিট ও ভেন্যুর ওপর সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার বিশেষ আদেশ এই দিয়েছে এনবিআর।

ইকোস অব রেভল্যুশন কনসার্টের টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। এ ছাড়া গায়ক রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল কোনো পারিশ্রমিকও নেবেন না। বিক্রীত টিকিটের পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।

এনবিআরের আদেশে বলা হয়, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো।

কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, রাহাত ফতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছেন। এটি একটি অলাভজনক আয়োজন। ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ১২৬–এর উপধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর কনসার্টটি আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করল।

শর্তের মধ্যে রয়েছে মূসক আইনের ধারা ৯২ অনুযায়ী সংশ্লিষ্ট কমিশনার এ আদেশের মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্কমুক্তভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করবেন; কনসার্টটি মূসক ও প্রযোজ্য সম্পূরক শুল্কমুক্তভাবে প্রদর্শনের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অভিযোগ আপত্তি উত্থাপিত হলে সে ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধযোগ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে রাহাত ফতেহ আলী খানের কনসার্ট, টিকিট ভ্যাটমুক্ত

আপডেট সময় : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪