ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে : সহকারী হাইকমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতীয় হাই কমিশন নতুন আবেদন পদ্ধতি চালুর পর থেকে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ভারতে যেতে বাংলাদেশ থেকে দিনে গড়ে ১ হাজার ২০০টি ভিসা আবেদন জমা পড়ছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত ভিসা দেওয়া হচ্ছে। বিশেষ করে মেডিকেল ভিসা ১ থেকে ৩ দিনের মধ্যে দেওয়া হচ্ছে।

মনোজ কুমার বলেন, বয়স্ক ও রোগীদের সুবিধার জন্য আমরা নতুন ভিসা আবেদন পদ্ধতি চালু করেছি। এরপর থেকে কিছু সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। তবে শিগগিরই এ সংকট কেটে যাবে। মনোজ কুমার বন্দরে আমদানিকারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতিদানের ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলের ক্ষেত্রে ভিসা প্রথা তুলে দেওয়া উচিত।

একসময় এ দুই দেশের মধ্যে চলাচলে ভিসা প্রয়োজন হবে না এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে : সহকারী হাইকমিশনার

আপডেট সময় : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩