ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের আগামীর শক্তি লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে কুঁড়িদের মধ্যেই: প্রধানমন্ত্রী উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি

‘পুকুর চুরি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ৩৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিবানী বিশ্বাসের ছড়া / ‘পুকুর চুরি’

ভাবছি বসে
সকাল দুপুর রাতে,
দিন দুপুরে কেমন করে
লোকে করে এমন পুকুর চুরি !
ভাবছি এই সব দিনরাত্রি,
হলফ করে মিথ্যে কথা বলে ডিগ্রীধারী ,
ডিগ্রী যেন কুড়িয়ে পাওয়া–
শাক্-সব্জি বোঝাই ঝুড়ী;
হাতের কাছে হেলায় পাওয়া মেওয়।
ভাবতে গিয়ে দিন চলে য়ায়,
ভাব মেলেনা ডিগ্রী নিয়ে।
হাটেঘাটে কুড়িয়ে পাওয়া
কিংবা যেন খেলার মাঠে
ঘাস নুড়িতে ছড়িয়ে থাকা
বস্তু বিশেষ;
ইচ্ছেমত কুড়িয়ে নিয়ে
নামের সাথে তকমা সেঁটে
অহরহ মিথ্যে বলে
ঈশ্বরের নামে শপথ করে
লোক ঠকিয়ে
নামজাদা দের গোত্রে চড়ে
ফসকা নিজের কেরামতি।
কালের তবে অকাল হলো?
ভাবতে বসি ভাই,
অত কী সব ভাবতে পারি –?
বুঝি না যে ছাই!
ভাবছি বসে —
দিনরাত্রীর এই মানুষ গুলো
হলফ করে মিথ্যা দিয়ে
রাস্তাঘাটে ঘোরে ফেরে
বুকফুলিয়ে
বেজায় দরে উড়িয়ে ধুলো
করছে বাড়াবাড়ি।
ওদেরই যেন জোরটা ভারী।
ভাবছি বসে সকল সময়,
ছি ছি তে দেহ-মন বিষাক্ত হয়
কেমন করে হয় এমনটা খায়
লোকের কানাকড়ি;
ভাবছি বসে এসব নিয়ে
সকাল দুপুর রাতি
এই বুঝি তাই চিরকালের গতি!!

(একেবারেই সাদাসিদে কথা বলা। কোন রকমের লুকোচুরি নয়। আর তা করার দরকারটাই কি? যা বলার তা পরিষ্কার বলা ভালো। গ্রহণযোগ্য হবে না, এমন বাতচিতের সঙ্গে পরিচিত নন ‘শিবানি বিশ্বাস’। সোজাসাপটা কথা বলার আনন্দটাই আলাদা। তাতে সমাজের কারো কারো পিছিয়ে পড়া চিন্তার ধূলোময়লাটা ধোয়ামোছা হয়ে যায়। সমাজ জীবনের ক্যানভাসে চলমান মানচিত্রে যা স্থান পাবার তাই দিয়ে নানা রঙে নাজিয়ে তোলেন তার ধূসর ক্যাসভাস। যেখানে অবাস্তব বলতে কিছু নেই। তার রঙ-তুলি প্রকৃতির উপাদান। ভালো থাকুন-এমনি নতুন লেখা প্রত্যাশা নয়, দাবি রাখছি)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পুকুর চুরি’

আপডেট সময় : ০৯:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

শিবানী বিশ্বাসের ছড়া / ‘পুকুর চুরি’

ভাবছি বসে
সকাল দুপুর রাতে,
দিন দুপুরে কেমন করে
লোকে করে এমন পুকুর চুরি !
ভাবছি এই সব দিনরাত্রি,
হলফ করে মিথ্যে কথা বলে ডিগ্রীধারী ,
ডিগ্রী যেন কুড়িয়ে পাওয়া–
শাক্-সব্জি বোঝাই ঝুড়ী;
হাতের কাছে হেলায় পাওয়া মেওয়।
ভাবতে গিয়ে দিন চলে য়ায়,
ভাব মেলেনা ডিগ্রী নিয়ে।
হাটেঘাটে কুড়িয়ে পাওয়া
কিংবা যেন খেলার মাঠে
ঘাস নুড়িতে ছড়িয়ে থাকা
বস্তু বিশেষ;
ইচ্ছেমত কুড়িয়ে নিয়ে
নামের সাথে তকমা সেঁটে
অহরহ মিথ্যে বলে
ঈশ্বরের নামে শপথ করে
লোক ঠকিয়ে
নামজাদা দের গোত্রে চড়ে
ফসকা নিজের কেরামতি।
কালের তবে অকাল হলো?
ভাবতে বসি ভাই,
অত কী সব ভাবতে পারি –?
বুঝি না যে ছাই!
ভাবছি বসে —
দিনরাত্রীর এই মানুষ গুলো
হলফ করে মিথ্যা দিয়ে
রাস্তাঘাটে ঘোরে ফেরে
বুকফুলিয়ে
বেজায় দরে উড়িয়ে ধুলো
করছে বাড়াবাড়ি।
ওদেরই যেন জোরটা ভারী।
ভাবছি বসে সকল সময়,
ছি ছি তে দেহ-মন বিষাক্ত হয়
কেমন করে হয় এমনটা খায়
লোকের কানাকড়ি;
ভাবছি বসে এসব নিয়ে
সকাল দুপুর রাতি
এই বুঝি তাই চিরকালের গতি!!

(একেবারেই সাদাসিদে কথা বলা। কোন রকমের লুকোচুরি নয়। আর তা করার দরকারটাই কি? যা বলার তা পরিষ্কার বলা ভালো। গ্রহণযোগ্য হবে না, এমন বাতচিতের সঙ্গে পরিচিত নন ‘শিবানি বিশ্বাস’। সোজাসাপটা কথা বলার আনন্দটাই আলাদা। তাতে সমাজের কারো কারো পিছিয়ে পড়া চিন্তার ধূলোময়লাটা ধোয়ামোছা হয়ে যায়। সমাজ জীবনের ক্যানভাসে চলমান মানচিত্রে যা স্থান পাবার তাই দিয়ে নানা রঙে নাজিয়ে তোলেন তার ধূসর ক্যাসভাস। যেখানে অবাস্তব বলতে কিছু নেই। তার রঙ-তুলি প্রকৃতির উপাদান। ভালো থাকুন-এমনি নতুন লেখা প্রত্যাশা নয়, দাবি রাখছি)